
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওর সাংবাদিক সাগরের পিতা অসুস্থ। বর্তমানে চট্টগ্রামে চিকিৎসাধীন। সুস্থতায় দোয়া চেয়েছেন পরিবার।
জানা যায়, দৈনিক বাংলাদেশ সমাচারের ঈদগাঁও উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঐক্য পরিবারের এডমিন এম আবু হেনা সাগরের পিতা মোজাম্মেল হক অসুস্থ হয়ে পড়েছেন।
তিনি চট্টগ্রাম শেভরণের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা: সীমান্ত ওয়াদ্দাদারের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা নেন। পরবর্তীতে ইবনে সিনার ডা: মোহাম্মদ সালাহ উদ্দিনের কাছে চিকিৎসা সেবা গ্রহন করেন। তবে ডাক্তার বলেন, তাঁর শাররিক অবস্থা খুবই দূর্বল। রক্তের প্রয়োজন খুব বেশি।
প্রসঙ্গত: বিগত ১৪ ফেব্রুয়ারি গভীর রাতে ঈদগাঁওর মাইজ পাড়াস্থ বাড়ীতে অসুস্থ অবস্থায় চক্কর দিয়ে নিচে পড়ে মাথা ফেটে রক্তাক্ত হয়ে পড়েছিলেন তিনি। তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাথায় সেলাই করে। কিছুদিন ভাল থাকলে ও পরবর্তীতে সেই রোগ বৃদ্ধি পেতে থাকে।
এদিকে তাঁর সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর বড় সন্তান সংবাদকর্মী এম আবু হেনা সাগর।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.