
ফাইল ফটো
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওর হিন্দু পাড়ায় এবার প্রথমবারের মত দূর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে করে সনাতনী সম্প্রদায়ের লোক জনের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে।
জানা যায়, আসন্ন ১৫ অক্টোবর দূর্গা দেবীর মহা ষষ্ঠির মধ্য দিয়ে শারদীয় দূর্গাৎসবের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে।
এদিকে শ্রী শ্রী সাবর্জনিন মা দূর্গা মন্দির পরিচালনা পরিষদের উদ্যাগে এই প্রথমবারের মত ঈদগাঁওর বংকিম বাজারস্থ হিন্দু পাড়ায় প্রথম দূর্গোৎসব হতে যাচ্ছে। সনাতনী সম্প্রদায়ের লোকজন মহাখুশিতে উৎফুল্ল হয়ে পড়েছে। বিগত ৬/৭ বছর ধরে ঘঠ পূজা করে চলছে।
এ ব্যাপারে পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দাশ কক্সভিউ ডট কম’কে জানান, দূর্গোৎসব হিন্দু পাড়ায় এটি প্রথমবারের মত হচ্ছে। পূর্বে ঘঠ পুজা হতো। ব্যাপক ঝাকঁজমক পূর্ণভাবে এই উৎসব পালনে মহাপ্রস্তুতি থেমে নেই।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.