
ঈদগাঁওর ৩ সন্তানের জননী সোনা মেহেরকে বাঁচাতে সাহায্যের আবেদন
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওর হার্টের রোগী ৩ সন্তানের জননী সোনা মেহেরে বাঁচতে চাই। তাঁকে বাঁচাতে ওপেন হার্ট সার্জারি করতে হবে। তাকে ওপেন হার্ট সার্জারি করে বাঁচাতে প্রায় ৪ লক্ষ টাকা দরকার হবে বলে জানালেন চিকিৎসক। আপনার আমার সহযোগিতায় অসহায় তিন সন্তানের জননী সোনা মেহের ফিরে পাবে নতুন জীবন। আমরা সবাই সোনা মেহেরকে বাঁচাতে সহযোগিতার হাতে বাড়িয়ে দিই। সে নবগঠিত ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকার আমির সুলতানের মেয়ে।
দিন মজুর আবু বক্করের স্ত্রী। তাঁর হার্টের সমস্যা দেখা দিলে প্রথমে স্থানীয় ড়াক্তার পরে সদর হাসপাতাল এবং চট্টগ্রামে বিশেষজ্ঞ ড়াক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।
ডাক্তার জানান, তাকে বাঁচাতে হার্টের অপারেশন করতে হবে। প্রায় ৪ লক্ষ টাকা প্রয়োজন। দিন মজুর স্বামী ও দরিদ্র বাবার কাছে এই টাকা যোগাড় করা সম্ভব হচ্ছেনা।
টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে মৃত্যুর প্রহর গুনছে সোনা মেহের। দেশে বিদেশে থাকা সকল দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন সোনা মেহেরের পরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানা: বাবা আমির সুলতান 01873-835977 বিকাশ (পার্সোনাল)।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.