কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওয়ের সর্বজন শ্রদ্ধেয় স্বনামধন্য চিকিৎসক মোহাম্মদ ফেরদৌসের জানাযা পূর্বক দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ নামাজে জানাযায় শোকার্ত মানুষের ঢল নামে। জানা যায়, ২৬ অক্টোবর বিকাল ৫টার দিকে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সদস্য শাহনেওয়াজ চৌধুরী মিন্টুর পিতা চিকিৎসক মোহাম্মদ ফেরদৌস ইসলামাবাদ ইউনিয়নের সিকদার পাড়াস্থ নিজ বাসভবনে বার্ধ্যক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না…… রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৫ কন্যা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ শুভাকাঙ্খী রেখে যান। পেশাগত জীবনে তিনি দীর্ঘ ৩০ বছর যাবত ঈদগাঁও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং গর্জনিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়োজিত ছিলেন।
এদিকে ২৭ অক্টোবর সকাল ১০টার দিকে ইসলামাবাদের সাতজোলাকাটা কাসেমুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষকসহ সর্বশ্রেণীর শোকার্ত মানুষের ঢল নামে। তাঁর এই মৃত্যুতে পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন- জেলা লেখক সোসাইটির প্রতিষ্ঠাতা ও দৈনিক আজকের কক্সবাজারের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি এম. আবুহেনা সাগর ও মিডল কক্স ইউনাইটেডের সভাপতি কাফি আনোয়ার।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.