সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও আধুনিক হাসপাতালে ফ্রী মেডিকেল চেকআপ অনুষ্ঠিত

ঈদগাঁও আধুনিক হাসপাতালে ফ্রী মেডিকেল চেকআপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওতে অর্ধ দিনব্যাপী  ফ্রি মেডিকেল চেক আপ অনুষ্ঠিত হয়। এতে দূর- দূরান্ত থেকে আগত ৫ শতাধিক রোগীর চেকআপ করেন চার জন ডাক্তার।
২২ অক্টোবর দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল পর্যন্ত এ কর্মসূচির আয়োজন করেন ঈদগাঁও আধুনিক হাসপাতাল। সকালে পবিত্র খতমে কুরআন, অতিথিদের আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠান।
প্রথম পর্বে পবিত্র খতমে কুরআন ও মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক। দ্বিতীয় পর্বে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ছলিম উল্লাহ জিহাদী।
হাসপাতাল অভ্যন্তরে আয়োজিত আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ফিতা কেটে হাসপাতালটির উদ্বোধন ঘোষণা করেন ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ আহবায়ক মোঃ আবু তালেব।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চকরিয়া জমজম হাসপাতাল (প্রাইভেট) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির, জেলা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি মাস্টার সৈয়দ নূর হেলালী, ঈদগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নেতা ছলিম উল্লাহ জিহাদী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চট্টগ্রাম আগ্রাবাদ কমার্শিয়াল শাখার ম্যানেজার শাহজাহান মনির, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা দেলাওয়ার হোসাইন।
অনুষ্ঠান পরিচালনা করেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন।
উদ্যোক্তারা জানান, এতে দিবারাত্রি জরুরী বিভাগ, মাতৃত্বকালীন ও নিরাপদ ডেলিভারি সেবা, বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, অটোমেটিক হেমাটোলজি মেশিন, কালার ডপলার ফুল এইচডি আল্ট্রা, ডিজিটাল এক্সরে মেশিন, অত্যাধুনিক ল্যাব এবং ওটিসহ আধুনিক ফার্মেসী সেবা রয়েছে। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণীর পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধি, ব্যবসায়ী সহ সকল শ্রেণীর নেতৃস্থানীয় প্রতিনিধিও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.