
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওয়ের বিশেষায়িত মাদ্রাসা আন নূর একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযেগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৫ নভেম্বর সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জাহেদুল ইসলাম।
এ মাদ্রাসার সুপার মোহাম্মদ ইসমাইলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রেখেছেন- ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ছিদ্দিক, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এজি লুৎফুর কবির আদর্শ মহিলা মাদ্রাসার উপাধাক্ষ্য আবদু রহমান আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলী বিন আবু তালেব মাদ্রাসার পরিচালক মাওলানা ইব্রাহিম খলিল, যুবাইর ইবনুন মাদ্রাসার পরিচালক মাওলানা নাছির উদ্দীন, আবু বক্কর ছিদ্দিক মাদ্রাসার সুপার মোর্শেদুর রহমান, সায়েদ বিন জায়েদ মাদ্রাসার সহকারী সুপার এমদাদুল্লাহ জাফর।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা অংশ নেন। পরে আমন্ত্রিত অতিথিগণ বিভিন্ন ইভেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার পেয়ে ছাত্রছাত্রী খুশি হন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.