সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও আলমাছিয়া সড়কের করুণ দশা : অসংখ্য শিক্ষার্থীরা বিপাকে

ঈদগাঁও আলমাছিয়া সড়কের করুণ দশা : অসংখ্য শিক্ষার্থীরা বিপাকে

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

জেলা সদরের ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজারের সংস্কার কাজ চলার কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সম্প্রতি ঈদগাঁও আলমাছিয়া সড়কটি। কিন্তু এ সড়কটি মাদ্রাসা গেইটের সামনে থেকে সড়কের যত্রতত্র স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যাতে করে বিপাকে পড়েছে শিক্ষার্থী, চাকুরিজীবী সহ সাধারণ লোকজন ও ছোট বড় যানবাহন চলাচল। রাত্রিকালীন সময়ে উক্ত সড়কের যানবাহন চলাচল করলে যে কোন মুহুর্তে দুর্ঘটনার আশংকা প্রকাশ করেন সচেতন মহল। তারা অতিসত্ত্বর মাদ্রাসার শিক্ষার্থী চলাচলের এ সড়কটি দ্রুত সংস্কারের দাবী জানান।

অল্প বৃষ্টিতে কাদাজলে সয়লাব হয়ে পড়ে পুরো সড়কটি। এমনকি এ পশলা বৃষ্টিতেও গর্তে পানি জমে গিয়ে যানবাহন চলাচলে নিধারুন কষ্ট পাচ্ছে। আবার ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, ঈদগাঁও ফরিদ আহমদ (ডিগ্রী) কলেজ, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ও অরবিট স্কুল এন্ড কলেজের অসংখ্য শিক্ষার্থী কোন না কোন ভাবে এ সড়ক দিয়ে যাতাযাত করে থাকে। প্রায়শ সড়ক জুড়ে কর্দমাক্তের কারণে শিক্ষার্থীদের চলাচলে অনেকটা অনিহা বলে জানা যায়। তাদের দিকে দৃষ্টি রেখে গুরুত্ববহ সড়কটি সংস্কার করলে জন ও যানবাহন চলাচলে অনেকটা সুবিধা পাবে। কয়েক পথচারীর মতে, এ সড়কটি দীর্ঘ সময় ধরে অযত্নে অবহেলায় পড়েছিল। দেখার কেউ না থাকায় বর্তমান যাতায়াত রাস্তাটির এহেন অবস্থা বললেই চলে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.