
ঈদগাঁও উপজেলা আ’লীগের আহবায়ক কমিটি গঠিত
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা আ’লীগের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ২১ ডিসেম্বর বিকেল ৪টা’য় জাতীয় সংসদ ভবনের হুইপ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বায়ক কমিটি অনুমোদিত হয় বলে নির্ভরযোগ্য সূত্র জানায়।
এসময় চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাতীয় সংসদের হুইফ আবু সাইয়েদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় আ’লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, আ’লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাহাব উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কানিজ ফাতেমা, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইন বৈঠকে উপস্থিত ছিলেন বলেও সূত্রটি জানিয়েছে।
ঈদগাঁও উপজেলার নবগঠিত কমিটিতে আহবায়ক মনোনীত হয়েছেন কক্সবাজার সদর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আবু তালেব। যুগ্ম আহবায়ক হলেন যথাক্রমে- হুমায়ুন কবির চৌধুরী হিমু, মহিদুল্লাহ মুহিদ, চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ।আহবায়ক কমিটির সদস্য সংখ্যা হচ্ছে ৫১ জন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.