নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
বাংলাদেশ আওয়ামীলীগ, ঈদগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন পালিত হয়েছে।
২৮শে সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ইউনিয়ন সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেদ উদ্দিন রাশেদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন- উপজেলা আ,লীগ সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমু, উপজেলার সদস্য সাবেক ছাত্রনেতা আহমদ করিম সিকদার।ঈদগাঁও ইউনিয়ন আ,লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আবু হেনা সাগর, দপ্তর সম্পাদক মাহবুবুল আলমসহ ইউনিয়ন কমিটি ও ওয়ার্ড় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকগণ অংশ নেন।
আলোচনা সভার বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখেই সাংগঠনিক কার্যক্রম জোরদারের দাবী জানানো হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ জাহেদ। সভা শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.