সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও ইউনিয়ন আ’লীগের প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত

ঈদগাঁও ইউনিয়ন আ’লীগের প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কমিটি গঠনের পর বাংলাদেশ আওয়ামী লীগ ঈদগাঁও ইউনিয়ন শাখার এই প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮শে অক্টোবর বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ইউনিয়ন আ,লীগ সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাশেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়ন এবং তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিত ছিল লক্ষ্যনীয়।

এতে উপস্থিত ছিলেন-সোলতান আহমদ, কাফি আনোয়ার, আবদু সালাম, নুরুল আবছার, গিয়াস উদ্দিন, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম,
এহছানুল হক, এম আবু হেনা সাগর, মোহা: ইমরাম, মাহবুবুল আলম, মো: হামিদ, পারভীন আক্তার। ওয়ার্ড আ,লীগের দায়িত্বশীল জাফর আলম, আমানুল হক, বজলুর রশিদ, বেলাল উদ্দিন, আবদু রহমান, ছানাউল্লাহ, নুরুল কবির, নুরুল আমিন সোনা মিয়া, বেলাল, ইফতেখাইরুল আলম, মিন্টু শর্মা, নুরুল কবির, নুরুল হাকিম নুকি, পিযুষ পাল, ছোটন চৌধুরী, নুরুল হুদা ও হেলাল উদ্দিন।

বর্ধিত সভায় ওয়ার্ড ভিত্তিক সাংগঠনিক রিপোর্ট পেশ, ৭নং ওয়ার্ডে কেন্দ্র ভিত্তিক ইউনিট কমিটি গঠন এবং অভিষেক অনুষ্ঠান করার বিষয়ে মতামত ব্যক্ত করা হয়।

সে সাথে আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রতিও আহবান জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.