
ঈদগাঁওতে ইকরা একাডেমীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ সম্পন্ন
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওতে ইকরা একাডেমীর শিক্ষার্থীদের মাঝে ২০২২ সাল নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২রা জানুয়ারী সকাল ৯টায় ঈদগাঁও ইউনিয়নের
উত্তর মাইজপাড়া একাডেমী প্রাঙ্গনে খুটাখালী তমিজিয়া মাদ্রাসার মুহাদ্দিস রেজাউল করিম আরমানের সভাপতিত্বে এই বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন, এলাকার সমাজ সেবক আনোয়ারুল আজিম চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমু।
আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, বর্তমান মেম্বার বজলুল রশিদ, সাবেক মেম্বার ছুরুত আলম, ব্যবসায়ী আয়াত উল্লাহ, শহিদুল করিম মাতবর এবং সংবাদকর্মী এম আবু হেনা সাগর ও পরিচালনা পরিষদের পক্ষে অংশ নেন, সরওয়ার কামাল, ছৈয়দ করিম, ইয়াছিন আরাফাত টুটুল, নুরুল আমিন এবং হাফেজ জিয়াউল করিম।
অনুষ্ঠানে এলাকার মুরব্বীদের মধ্যে অংশ নেন- রাশেল উদ্দিন চৌধুরী মুকুল, হাবিব উল্লাহ, আবদুল গনি, মোহাম্মদ হোসন, আবুল কালাম, শামসু আলম, জানে আলম, সাইফুল ইসলাম, মুজিবুর রহমান, মোহাম্মদ ইসলাম, হাসান কবির, মুফিজুর রহমান, রমজান আলী ও তামজিদ, মাওলানা নুরুচ্ছফা ও মাওলানা শাহাজাহান।
নতুন বছরে নতুন বই হাতে পেয়ে এলাকার কোমলমতি শিক্ষার্থীরা মহাখুশিতে উৎফুল্ল হয়ে পড়েন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.