সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁও-ইসলামাবাদ থেকে দুই শ্রমিক অপহরণ

ঈদগাঁও-ইসলামাবাদ থেকে দুই শ্রমিক অপহরণ

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁও-ইসলামাবাদ এলাকার দু’শ্রমিক’কে অপহরণ করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন, ঈদগাঁও ভোমরিয়াঘোনার হাসান আলীর ছেলে আবু শামা, অন্যজন ইসলামাবাদ গজালিয়ার কাসেম আলীর ছেলে আবু তালেব। ৭ মার্চ গভীর রাত্রে ঈদগাঁও সাত তারা নামক স্থান তারা অপহৃত হয় বলে মেম্বার আবদুল হাকিম ও সিরাজুল হক জানিয়েছেন।

তবে এলাকাবাসীর মতে, অপহৃত দুজন রোপিত ধান চারা পাহারা দিতে ঘটনাস্থলে টংঘরে ঘুমিয়ে পড়েছিল। এসময় একদল অপহরণকারী চক্র এসে তাদের অপরহণ করে নিয়ে যায়। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আসাদুজ্জামান এ প্রতিবেদককে অপহরণের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.