সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁও-ঈদগড় সড়কে আবারো ডাকাতি, দুই শ্রমিক অপহরণ!

ঈদগাঁও-ঈদগড় সড়কে আবারো ডাকাতি, দুই শ্রমিক অপহরণ!

হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার রামু উপজেলার দূর্গম এলাকা ঈদগড়-ঈদগাঁও সড়কের সাত্তারা ঢালা নামক এলাকায় ফের ডাকাতি সংগঠিত করে দুই রাবার বাগানের শ্রমিক অপহরণ করেছে সশস্ত্র ডাকাতদল।

জানা যায়, ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১০টায় ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি গাড়ি বাইশারী আসার পথে হিমছড়ি সাত্তারা ঢালায় পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা সশস্ত্র ডাকাতদল সড়কে ব্যারিকেড দিয়ে যাত্রীদের সর্বস্ব লুটের পর গাড়িতে থাকা নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের তুফান আলী পাড়ার ৯নং ওয়ার্ডের বাসিন্দা গফুরের ছেলে আবু তাহের ও একই এলাকার ছৈয়দুল হকের ছেলে রিফাতকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃতদের উদ্ধার করা যায়নি এবং তাদের মুক্তি দিতে সশস্ত্র ডাকাতদল মোটা অংকের টাকা দাবি করছে বলে অপহৃতদের পারিবারিক সূত্রে জানা যায়।

এই বিষয়ে ঈদগড় পুলিশ ক্যাম্প ইনচার্জ জাফর উল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনাস্থল ঈদগাঁও থানার আওতাধীন বলে জানান।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ভোর রাতে একই স্থান থেকে সশস্ত্র ডাকাত দল দুই মাছ ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.