সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি! দুই ব্যবসায়ী অপহরণ

ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি! দুই ব্যবসায়ী অপহরণ

হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার রামু উপজেলার দুর্গম এলাকা ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালা নামক স্থানে ডাকাতি সংগঠিত করে দুই ব্যবসায়ীকে অপহরণ করেছে সশস্ত্র ডাকাতদল।

অপহৃতদের পারিবারিক সূত্রে জানা যায়, ১২ ফেব্রুয়ারি (রবিবার) ভোর রাতে ঈদগড় থেকে স্থানীয় মাছ ব্যবসায়ীদের নিয়ে একটি পিকআপ গাড়ি ঈদগাঁও যাওয়ার পথে হিমছড়ি ঢালায় পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা সশস্ত্র ডাকাতদল সড়কে ব্যারিকেড দিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করে নেয়। পরে গাড়িতে থাকা ঈদগড় টুটারবিল এলাকার বাসিন্দা মোঃ শফির পুত্র ব্যবসায়ী দেলোয়ার হোসাইন ও ঈদগড় ৭ নং ওয়ার্ডের পানিশ্যাগুনা এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী জসীম উদ্দীনকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃতদের উদ্ধার করা যায়নি এবং তাদের মুক্তি দিতে সশস্ত্র ডাকাতদল মোটা অংকের টাকা দাবি করছে বলে জানা যায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.