কক্সবাজার জেলার ব্যস্ততম সড়ক ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়ক প্রায় লক্ষাধিক জনগণের সড়ক পথে যাতায়াতের একমাত্র মাধ্যম। এ সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে খানা খন্দকে পরিণত হয়েছে। সড়কের দুই পাশ ভেঙ্গে পিচের কার্পেটিং ক্ষয় হয়ে ধুলোয় মিশে একাকার। তাছাড়া রাস্তার দু’পার্শ্বে মাটি না থাকায় এবং পিচ, কংক্রিট ও ইট উঠে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এ অবস্থায় প্রতিদিন ছোট-বড় বাস, সিএনজি টেক্সি ও ব্যাটারী চালিত অটো রিক্সা, মোটর সাইকেল চলাচল করছে। ঈদগাঁও থেকে ঈদগড় হয়ে বাইশারী পর্যন্ত প্রায় ২০ কিঃ মিঃ রাস্তার অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাছাড়া ভোমরিয়াঘোনা থেকে পানেরছড়া ঢালা পর্যন্ত রাস্তার শোচনীয় অবস্থা। বিকল্প কোন রাস্তা না থাকায় প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকুরীজীবি, ব্যবসায়ী ও অন্যান্য পেশার মানুষ অত্যন্ত ঝুঁকি নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে গমন করছে। বিশেষ করে রোগী ও প্রসূতী মহিলাদের জন্য খুবই বিপদজনক। ব্যস্ততম এ সড়কটির কোন কোন স্থানে ভেঙ্গে মাত্র ৫/৬ ফুট রাস্তা টিকে আছে। ফলে মালবাহী ট্রাক, বাসের কারনে যেমন যানজটের সৃষ্টি হচ্ছে তেমনি ক্রসিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে ছোট যানবাহনগুলো। এতে মূল্যবান সময়ের অপচয়সহ হতাহত হচ্ছে সাধারণ মানুষ। আর যে কোন মুহুর্তে শিকার হতে পারে প্রাণহানির মত বড় ধরণের দুর্ঘটনার।
এ সড়কটির অবস্থা এতই বেহাল যে, প্রতিদিন সিএনজি, অটো কিংবা মোটর সাইকেল উল্টে যাওয়ার ঘটনা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। এ রাস্তাটি যেন এক মৃত্যুক‚প। একটি দেশে আর্থ-সামাজিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। এ কথা উপলদ্ধি করে বর্তমান সরকার যেখানে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে গুরুত্ব দিয়েছেন। দূর্ভাগ্যজনকভাবে সেখানে অত্র এলাকার সাধারণ মানুষ এ ছোয়া থেকে বঞ্চিত।
সরকারের উর্ধ্বতন মহলের কাছে সাধারণ মানুষের প্রাণের দাবী, অবিলম্বে এ রাস্তাটি সংস্কারের কাজ শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.