
এম.আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার জেলার ক্রাইম পয়েন্ট এলাকা হিসেবে খ্যাত ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাত দল হানা দিয়েছে ঈদগড় মুখী এক সিএনজি গাড়িকে।
জানা যায়, ঈদগাঁও-ঈদগড় সড়কের ইসলামাবাদ ইউনিয়নের গজলিয়া ভাঙ্গা ব্রীজ সংলগ্ন এলাকায় রাত আনুমানিক ৯টার দিকে ঈদগড় মুখী যাত্রীবাহী এক সিএনজি (নং-কক্স-ট-৩১৬৬) কে ডাকাত দল হামলা দেয়। এ সময় ডাকাত দলের হামলায় ঈদগড় ইউনিয়নের ঠুটারবিল এলাকার ছিদ্দিক আহমদের পুত্র সিএনজির যাত্রী রহমত হোসেন মিস্ত্রী আহত হন। এর পর পরেই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে ডাকাত দলেরা পার্শ্ববর্তী জঙ্গলের দিকে পালিয়ে যায়।
এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খাইরুজ্জামানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি উপরোক্ত ঘটনার সতত্য নিশ্চিত করেন।
অপর দিকে ঈদগড় আরআরএফ পুলিশ ক্যাম্পের এসআই হাশেমের সাথে কথা হলে তিনিও বিষয়টি শুনেছেন বলে জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.