সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ঈদগাঁও উপজেলার নতুন ভোটার প্রত্যাশী ১১ হাজার ৭শত ৭৬ জন

ঈদগাঁও উপজেলার নতুন ভোটার প্রত্যাশী ১১ হাজার ৭শত ৭৬ জন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারেল ঈদগাঁও উপজেলায় নতুন ভোটার যুক্ত হলো ১১ হাজার ৭শত ৭৬ জন।

২রা অক্টোবর উপজেলার পোকখালী ইউনিয়নে ভোটারদের বায়োমেট্রিক, ছবি তোলাসহ তথ্য যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

প্রাপ্ত তথ্যে মতে, নতুন ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নের নতুন ভোটারদের বায়োমেট্রিক, ছবি তোলাও তথ্য যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে ২০ থেকে ২১ সেপ্টেম্বর ইসলামপুর ইউনিয়ন, ২২ থেকে ২৪ সেপ্টেম্বর ইসলামাবাদ ইউনিয়ন, ২৫ থেকে ২৬ সেপ্টেম্বর জালালাবাদ ইউনিয়ন, ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর ঈদগাঁও ইউনিয়নসহ ১, ২ অক্টোবর পোকখালী ইউনিয়নে।

ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশেই নতুন প্রজন্মের তরুণ-তরুনীরা ছবি তোলা কার্যক্রম সম্পন্ন করেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার মতে, ভোটার হাল নাগাদে আবেদনকারীরা যথাসময়ে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে ছবি তোলেন। পাঁচটি ইউনিয়নের মোট নতুন ভোটার ১১ হাজার ৭শত ৭৬ জন। তবে ছবি তোলা, ফিঙ্গারপ্রিন্ট দেয়া থেকে কতজন বাদ পড়েছে তা বলতে পারেননি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.