এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করলো ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ।
এর আগে একুশের প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটে) ঈদগাঁওর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প মাল্য অপর্ণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে পুষ্পমাল্য অর্পন করেন।
বিকেলে স্থানীয় পাবলিক লাইব্রেরী মাঠ প্রাঙ্গনে একুশে ফ্রেরুয়ারী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা উপজেলা আ,লীগের সভাপতি আবু তালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাসেল, পোকখালী ইউনিয়ন আ,লীগ সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম, ইসলামপুর আ,লীগ সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, মেম্বার আবদু রাজ্জাকসহ ইউনিয়ন ও ওয়ার্ড় পর্যায়ের বিপুল সংখ্যক কর্মীরা অংশ নেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.