এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আহবায়ক আবু তালেব। তিনি বলেন, স্থগিত হওয়া সম্মেলন চলতি মাসেই হবে।
জানা যায়, ১২ই সেপ্টেম্বর ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে প্যান্ডেল-মঞ্চ, মাইকিংসহ সবকিছু প্রস্তুত করা হয়েছিল। কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে নেতৃবৃন্দরা আসার কথাও ছিল। কিন্তু হঠাৎ সম্মেলনের দিন সকালে স্থগিতের খবরে তৃণমূলের নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েন। অন্যদিকে কাউন্সিলকে ঘিরে স্কুল মাঠে পোষ্টার ও ব্যানারে ঢাকা পড়েছিল। তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কমতি ছিলনা।
ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এবার সভাপতি পদেই লড়েছিলেন বর্তমান উপজেলা কমিটির আহবায়ক, সাবেক ছাত্রনেতা আবু তালেব, আহবায়ক কমিটি সদস্য আমজাদ হোসেন ছোটন রাজা। সাধারণ সম্পাদক পদে ছিলেন,বর্তমান উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির চৌ: হুমু, সাবেক ছাত্রনেতা আহমদ করিম সিকদার ও ইমরুল হাসান রাশেদ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.