সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার বিদায় সংবর্ধনা 

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার বিদায় সংবর্ধনা 

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার বদলী জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

 

২১ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল এগারোটার ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন, ঈদগাঁও উপজেলার উদ্যোগে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

 

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌঃ দেলোয়ার হোসাইন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। স্বাগত বক্তব্য রেখেছেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি। 

 

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হকের পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলার নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, প্রকল্প প্রণয়ন কর্মকর্তা মামুনর রশিদ, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন বাবুল, জালালাবাদের ইউনিয়ন পরিষদ সদস্য কামাল উদ্দিনসহ অনেকে। 

 

অনুষ্ঠানের মাঝ পর্বে উপস্থিত হন ঈদগাঁও উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এসোসিয়েশন নেতৃবৃন্দরা। পরে সংক্ষিপ্ত পরিসরে তিনি তাঁর অনুভূতি ব্যক্ত করেন। 

 

বিদায়ী অনুষ্টান উপজেলায় আওতাধীন পাঁচটি ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য, সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.