সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগাঁও-এর কালা বশির আর নেই : শোকার্ত মানুষের ঢল

ঈদগাঁও-এর কালা বশির আর নেই : শোকার্ত মানুষের ঢল

Shok - 4shoনিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও-এর কালা বশিরের মৃত্যুতে জানাযায় শোকার্ত মানুষের ঢল নেমেছে। তথ্য মতে, ১৫ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়ার প্রবীণ বশির আহমদ প্রকাশ কালা বশির (৮০) রোগে ভুগে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…….. রাজেউন)। তিনি মৃত্যুকালে ছেলে, মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

একই দিন সকাল ১১টার দিকে ইউনিয়নস্থ মাইজপাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে শোকার্ত মানুষের ঢল নামে। তাঁর এই মৃত্যুতে পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন- দৈনিক আজকের কক্সবাজারের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি এম. আবুহেনা সাগর, স্থানীয় এমইউপি ছুরত আলম, জেলা জাসদ নেতা ছৈয়দ করিম, সাবেক ছাত্রনেতা আরিফ উল্লাহ, স্বেচ্ছাসেবকলীগ নেতা রমজান আলী, ছাত্রলীগ নেতা শাহরিয়ার শাওন, ব্যবসায়ী নুরুচ্ছফা, ছানা উল্লাহসহ তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, প্রয়াত কালা বশির সৌদি প্রবাসী ওমর ফারুকের পিতা।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.