সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও ঐক্য পরিবারের আয়োজনে ডিসি ক্যামব্রিয়ার স্কুলে সচেতনতা সমাবেশ

ঈদগাঁও ঐক্য পরিবারের আয়োজনে ডিসি ক্যামব্রিয়ার স্কুলে সচেতনতা সমাবেশ

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

বিভেদ নয়, ঐক্য চাই শ্লোগানে ঈদগাঁও ঐক্য পরিবারের আয়োজনে ডিসি ক্যামব্রিয়ার স্কুলে সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৩ই অক্টোবর সকাল এগারটায় রশিদনগরের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ডিসি ক্যামব্রিয়ার স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বাল্য বিবাহ, ইভটিজিং মাদক প্রতিরোধসহ প্রতিষ্ঠানে কোরআন, নামাজ শিক্ষা চালুকরণ বিষয়ে এক সচেতনতা সমাবেশ সম্পন্ন হয়।

বিদ্যালয় প্রধান শিক্ষক মোস্তফা ইউনুছের সভাপতিত্বে ও ঐক্য পরিবারের এডমিন, সংবাদকর্মী এম আবু হেনা সাগরের পরিচালনায় সচেতনতা সমাবেশে বক্তব্য রাখেন, ধাত্রী বিদ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত (মিডওয়াইফারী) রেহেনা নোমান কাজল, সাবেক ব্রাক কর্মকতা মীর মোহাম্মদ নোমান, জালালাবাদের পাবলিক স্কুলের শিক্ষক আনাছ বিন নুর, রত্নগর্ভা রিজিয়া আহমদ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক জসিম উদ্দিন, অত্র বিদ্যালয় শিক্ষিকা জামিলা আক্তার, শিক্ষক মহি উদ্দিন ও ঐক্য পরিবারের সদস্য সালাউদ্দিন কাদের।

এতে উপস্থিত ছিলেন, ঐক্য পরিবারের এডমিন ছৈয়দ ইসলাম সাকিব, মোর্শেদ মাহবুব, কার্যকরী সদস্য আরাফাত হোসেন, সদস্য মোহা: ফাহিম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন, শিক্ষার্থী তুহিন, ইসলামী সংগীত পরিবেশন করে- তাসমিন। এতে অনুভূতি প্রকাশ করেন শিক্ষার্থী রুপসান সানিয়া তোহা এবং মোহাম্মদ জামাল। সার্বিক সহযোগিতায় ছিলেন- ঈদগাঁও মডেল হাসপাতাল ও মাতৃনিবাস।

সমাবেশে বক্তারা বলেন, মনোবল না হারিয়ে শিক্ষার্থীদেরকে এগিয়ে যেতে হবে। অন্যায় কাজে যেখানে বাঁধা আসবে, সেখানে প্রতিরোধ গড়ে তোলতে হবে। বাল্য বিবাহ, মাদক এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিবাদ করার ক্ষেত্রে অঙ্গিকার ব্যক্ত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.