
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ৩৪ নং ঈদগাঁও চাঁন্দেরঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক মা ও অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে।
১৯ জানুয়ারী সকাল আটটায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাষ্টার আলতাফুর রহমানের সভাপতিত্বে, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় মা ও অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ছৈয়দ নুর, সদস্য মোজাম্মেল হক, মেম্বার মিজানুর রহমান মহসিন, মহিলা মেম্বার জান্নাতুল ফেরদৌস, ডা: নুরুল কবির, ছুরুত আলম, নুরুল আবছার, রমজান আলী, নেছার উদ্দিন, প্রবাসী আমান উল্লাহ, আবু তাহের। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, আমান উল্লাহ তসলিমা আক্তারসহ শতাধিক শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসী।
উক্ত সমাবেশে অভিভাবকদেরকে যথাসময়ে তাদের সন্তানদের স্কুলে উপস্থিত নিশ্চিত করে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহবান জানানো হয়। বিদ্যালয়ের বিরুদ্ধে এলাকার এক কতিপয় যুবক মিথ্যাচারের মাধ্যমে স্কুলের সুনাম বিনষ্ট করে যাচ্ছে। এছাড়াও স্থানীয় এক পত্রিকায় এ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অহেতুক, মনগড়া এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী তীব্র নিন্দা-ক্ষোভ প্রকাশ করেন।
তবে শিক্ষার্থীর অভিভাবক সায়রা খাতুন এবং রোজিনা জানিয়েছেন, বিদ্যালয়ে ঠিকমত পাঠদান অব্যাহত রয়েছে। আমাদের সন্তানরা ভাল ভাবে লেখাপড়া করছে। এতে কোন সন্দেহ নেই। স্কুলের বিরুদ্ধে ষড়যন্ত্র আসলেই দু:খজনক।
এ ব্যাপারে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, বিদ্যালয়ের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করায় মানহানী মামলার প্রস্তুতি চলছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.