সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও-চৌফলদন্ডী-খুরুশকুল সড়কের নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে

ঈদগাঁও-চৌফলদন্ডী-খুরুশকুল সড়কের নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

মহাসড়কের বিকল্প সড়ক খ্যাত ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এ নিয়ে পথচারী, চালকদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে।

গতকাল সকালে দেখা যায়, রোদের মাঝেও শ্রমিকরা হরদম সড়ক সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে। দীর্ঘকাল ধরে সড়কের বংকিম বাজার, মাইজপাড়া বশিরের দোকান, শুক্কুরের দোকানসহ বিভিন্ন পয়েন্টে খানাখন্দক হয়ে যাতা যাত অযোগ্য হয়ে পড়েছিল। কিন্তু বেশ কয়দিন ধরে উক্ত সড়ক নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। ভোগান্তি আর দূর্ভোগ থেকে মুক্তি পেতে যাচ্ছে যানবাহন চালকরা। প্রতিবছর বর্ষা মৌসুমে এই সড়কের মাঝে মাঝে খানা খন্দকের সৃষ্টি হয়। সেটি থেকেও রক্ষা পাবে। এবার সড়কটি টেকসই ভিত্তিতে সংস্কার হচ্ছে।

কাজে নিয়োজিত শ্রমিক আজিজ ও দেলোয়ার জানিয়েছেন, খুরুশকুল রাস্তার মাথা থেকে ঈদগাঁও বাজার অভিমুখী এ সড়কের সংস্কার করা হচ্ছে। এটি এবার ৮ ইঞ্চি উঁচুসহ টেকসই করে নির্মাণ কাজ দ্রুততার সাথে এগুচ্ছে।

টমটম চালক কাসেমসহ অনেকে জানান,দীর্ঘদিন পর ঈদগাঁও এবং চৌফলদন্ডীসহ খুরুস্কুল সড়কটি নতুন রুপে সংস্কার হচ্ছে। এবার যানবাহন চলাচলে দূর্ভোগ থেকে মুক্তি মিলবে। এটি বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে কক্সবাজার যাতায়াতের ক্ষেত্রে।

স্থানীয়রা জানান, জনগুরুত্বপূর্ণ ঈদগাঁও-চৌফলদন্ডী-খুরুশকুল আর কক্সবাজার যাতায়াত সড়কটি নব আঙ্গিকে সংস্কার করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিবাদন জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.