সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও-ছৌফলদন্ডীতে ছোটন রাজার বিরামহীন প্রচারণা

ঈদগাঁও-ছৌফলদন্ডীতে ছোটন রাজার বিরামহীন প্রচারণা

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নিবার্চনে ভাইস চেয়ারম্যান প্রার্থী তারুন্যের প্রতিক ছোটন রাজা বিরামহীন প্রচার প্রচারণা অব্যাহত রেখেছে। সদর উপজেলা আ,লীগের সাবেক সাধারণ সম্পাদক, সরকারী কলেজের প্রাক্তন ভিপি বীর মুক্তিযোদ্ধা মরহুম এসটিএম রাজা মিয়ার সন্তান, সাবেক ছাত্রনেতা, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের সভাপতি, অসহায় মানুষের শেষ ভরসা আমজাদ হোসেন ছোটন রাজা দিবারাত্রী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তিনি কয়েকমাস ধরে ইসলামপুর জালালাবাদ, পোকখালী, ভারুয়াখালী, ইসলামাবাদ, ঈদগাঁওর প্রত্যন্ত গ্রামাঞ্চলের যুবক, তরুণ, বৃদ্ধসহ সর্বশ্রেণী পেশার লোকজনের সাথে কুশল বিনিময়, গ্রাম্য বৈঠক করে যাচ্ছে।

১ মার্চ সকালে ভাদীতলা, চৌফলদন্ডী কালু ফকিরপাড়া জুমার নামাজ আদায় করেন। পরে নতুন মহাল, খোনকারখীল এলাকায় গণসংযোগ করেছে। ছোটন ঈদগাঁও বাজারে সহশ্রাধিক লোকজন নিয়ে নিবার্চনী শো-ডাউন দিয়ে শুরুতেই চমক দেখিয়েছিল বাজারবাসীর মাঝে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.