
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুইঁয়াকে বিদায় দিল সদর কমিউনিটি পুলিশিং কমিটি।
এ উপলক্ষে ৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঈদগাঁও বাজারস্থ এক অফিসে সদর উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আবদু রাজ্জাক মেম্বারের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে বক্তব্য রাখেন- ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুইঁয়া, কমিউনিটি পুলিশের সাবেক দায়িত্বশীল এএসআই মহিউদ্দিন।
অন্যদের মধ্য উপস্থিত ছিলেন- ইউনিয়ন কমিউনিটি পুলিশের নেতা মিজানুল হক, কাইয়ুম উদ্দিন ডিসেন্ট, লোটাস, শাওন, ওসমান, এনাম রনি, জমির উদ্দিন, সোহেল, মাহাবুবুর রহমান, শাহিদসহ আরো অনেকে। পরে মিনহাজ মাহমুদকে ক্রেষ্ট দিয়ে কমিউনিটি পুলিশের পক্ষ থেকে বিদায় জানানো হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.