
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও থানা ভবনে অগ্নিসংযোগ যন্ত্রপাতি ও সরকারি মালামাল ক্ষতি সাধনের বিষয়ে মামলা হয়। সোমবার (৯ সেপ্টেম্বর) এই ঈদগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলায় তিন/ চার হাজার অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। মামলার বাদি হয়েছে একই থানার এএসআই (নিরস্ত্র) কাউসার হামিদ। এ সংক্রান্ত প্রাথমিক তথ্য বিবরণী থানায় পেশ করা হয় ৮ সেপ্টেম্বর। ঘটনার তারিখ ও সময় ৫ আগস্ট বিকেল সাড়ে তিনটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত। পেনাল কোড ও বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ মতে মামলাটি রুজু করা হয়। বেআইনি জনতা বদ্ধে মারাত্মক অস্ত্রে সস্তে সজ্জিত হয়ে দাঙ্গা রূপ ধারণ করে পুলিশের কর্তব্য কাজে বাঁধা দান, হত্যার উদ্দেশ্যে মারধর ও গুলিবর্ষণ করে রক্তাক্ত কাটা ও হাড়ভাঙ্গা জখম, চুরি, অন্তর্ঘাত কার্য্যকলাপ করা এবং তাতে সহায়তার অভিযোগ আনা হয়েছে এ মামলায়।
এতে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে আনুমানিক এক কোটি টাকা। মামলায় চায়না রাইফেল, বেশ কিছু অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক উদ্ধার করে থানার অফিসার ইনচার্জের নিকট হস্তান্তর করা হয়েছে বলে বর্ণিত রয়েছে। তবে এ মামলায় সুনির্দিষ্ট ভাবে কাউকে আসামি না করায় নানা আলোচনা চলছে জনমনে।
মামলার বাদি কাউসার হামিদ মামলা দায়েরের কথাটি নিশ্চিত করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.