
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওতে থানা ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলায় ৪ আসামীকে গ্রেফতার করেছেন পুলিশ।
বুধবার (২ অক্টোবর) ভোর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় ৷
ওসি মছিউর রহমান, এসআই জুয়েল, এসআই আরকান ও এএসআই আহসানের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে গ্রেফতারকৃতরা হল জালালাবাদ ইউনিয়নের তেলীপাড়ার রমজান আলীর ছেলে উজির আলী, একই ইউনিয়নের পালাকাটা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে প্রবীণ মুরব্বী মোকতার আহমদ, ইসলামাবাদ ইউনিয়ন খোদাইবাড়ীর মোস্তাফিজুর রহমানের ছেলে ফুল ব্যবসায়ী শাহেদ কামাল মিন্টু এবং ইসলামপুর জুমনগর এলাকার সিরাতুল্লার ছেলে আবুল কালাম৷
ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.