
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁও থেকে দুই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। অপহরণের ১১ ঘন্টার পর তাদের উদ্ধার করে পুলিশ। তারা হলো- ঈদগাঁওর ভাদিতলার ফয়েজুর রহমানের পুত্র মুজিবুর রহমান ও আবদু সালামের ছেলে আবদু শুক্কুর। পেশায় তারা দিনমজুর।
৮মার্চ রাত আনুমানিক দেড়টার দিকে ভাদীতলার পুর্বে একটি পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয়দের মতে মজিবুর রহমান ও আবদু শুক্কুর ধান ক্ষেত পাহারা দিতে টংঘরে অবস্থান নেয়। এমন সময় একদল অপহরণকারী চক্রের সদস্য তাদেরকে নিয়ে পাহাড়ে দিকে ঢুকে পড়ে। খবর পেয়ে তদন্ত কেন্দ্রের একদল পুলিশ দ্রুত পাহাড়ে ঢুকে পড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গহীন জঙ্গলে তাদের রেখে পালিয়ে যায় অপহরণচক্ররা। পরে অপহৃতদের উদ্ধার করে তদন্ত কেন্দ্রের নিয়ে যায়।
এ ব্যাপারে তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান দুইজন উদ্বারের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত দুইদিন পূর্বে রাতে একই ইউনিয়নের ভোমরিয়াঘোনা সাততারা নামক স্থান থেকে আবু তালেব ও আবু শামা নামের দুই শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। সম্প্রতি একের পর এক অপহরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে অজানা আতংক বিরাজ করছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.