সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁও থেকে হত্যা ও ডাকাতি মামলার দুই আসামী গ্রেপ্তার করেছে পুলিশ

ঈদগাঁও থেকে হত্যা ও ডাকাতি মামলার দুই আসামী গ্রেপ্তার করেছে পুলিশ

প্রতিকী ফটো

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁও এবং ভারুয়াখালী থেকে হত্যা ও ডাকাতির মামলায় দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩১ জানুয়ারী ১ ফেব্রুয়ারী পৃথক সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হল ভারুয়াখালী সাবেক পাড়া এলাকার মমতাজ আহমেদর ছেলে আমান উল্লাহ আমান অপরজন ঈদগাঁও মেহেরঘোনা এলাকার আমির হোসেনের ছেলে শফিউল্লাহ প্রকাশ বাইগ্যা।

পুলিশ সূত্র মতে, গ্রেপ্তারকৃত আমাম উল্লাহ সম্প্রতি ভারুয়াখালীতে খুন হওয়া বোরহান উদ্দিন ভুট্টোর স্বজনের দায়ের করা মামলার আসামী। শফিউল্লাহ ভাইগ্যা ডাকাত। তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেপ্তারী পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কেন্দ্রেরর এসআই সনজিত চন্দ্র নাথের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তবে তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান জানান,আমান উল্লাহ আমানকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শফিউল্লাহ প্রকাশ ভাইগ্যাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.