
ফাইল ফটো
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও নদী থেকে ইসলামাবাদের এক কিশোরকে মৃত উদ্ধারের খবর পাওয়া গেছে।
তথ্য মতে, বিগত ১২ আগস্ট ইসলামাবাদের পূর্ব গজালিয়ায় ডালারমুখ নামক এলাকায় পালিত গরু চড়াতে গিয়েছিল একই ইউনিয়নের মধ্যম গজালিয়ার জসিম উদ্দিনের পুত্র মো: শরীফ (১২)। সেখান থেকে শরীফ দুপুরের দিকে বাড়ী ফিরতে ঈদগাঁও নদী পারপার হতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যায়।
১৬ই আগস্ট ভোরে পানির স্রোতে ভেসে এসে মন্ডল পাড়ার পশ্চিমে নদীর টানিং পয়েন্ট থেকে মৃত কিশোরকে দেখে এক পথচারী। পরে তার আত্মীয় স্বজনকে খবর দিলে, লোকজন এসে শরীফকে উদ্ধার করে। একইদিন সকাল সাড়ে ১০টায় কিশোর শরীফের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়। স্থানীয় যুবক জালাল উদ্দিন জানান, পানির স্রোতে তলিয়ে যাওয়া শরীফকে উদ্ধার পূর্বক দাফন করা হয়।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান এ বিষয়ে কিছুই শুনেননি বলে জানান।
ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক এবং স্থানীয় মেম্বার সিরাজুল ইসলাম উপরোক্ত তথ্যা বলীর সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.