নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও থেকে শাহাব উদ্দীন নামে এক ব্যক্তি মরদেহ উদ্ধার করেছেন ঈদগাঁও থানা পুলিশ। বুধবার (১১জানুয়ারি) ঈদগাঁও উপজেলার পোকখালী পূর্ব গোমাতলী গ্রামের রাস্তা পাশের ঈদগাঁও নদী থেকে লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, সকালের দিকে স্থানীয়রা চলাচলের সময় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তবে ঈদগাঁও থানার ওসি গোলাম কবিরের মতে, ঈদগাঁও নদী গোমাতলী এলাকা থেকে শাহাব উদ্দীন নামে একজন পুরুষে লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ী পূর্ব গোমাতলী চরপাড়া প্রকাশ বর্মায়া পাড়া এলাকার মৃত কালুর ছেলে তিনি মৃগী রোগী ছিলেন। যার কারণে নদীতে পড়ে গিয়ে মৃত্যুবরন করে। তিনি আরো বলেন,প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.