সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁও পুলিশের অভিযানে কার্ভারভ্যান থেকে ১লক্ষ পিছ ইয়াবাসহ পাচারকারীকে আটক

ঈদগাঁও পুলিশের অভিযানে কার্ভারভ্যান থেকে ১লক্ষ পিছ ইয়াবাসহ পাচারকারীকে আটক

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁও পুলিশের অভিযানে কার্ভারভ্যান থেকে ১লক্ষ পিছ ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করলো। ৭ ডিসেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কেন্দ্রের এসআই ও কমিউনিটি পুলিশের দায়িত্বশীল শাহাজ উদ্দিনের নেতৃত্বে পুলিশদল অভিযান চালিয়ে ইসলামাবাদের খোদাইবাড়ীস্থ এক ফিলিং ষ্টেশনের সামনে থেকে কার্ভারভ্যান আটক পূর্বক টুলবক্সে তল্লাসী করা হলে ভেতর থেকে ১লক্ষ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় পাচারকারী নোয়াখালী কোম্পানীগঞ্জের দক্ষিণ রামপুরের মানিক প্রকাশ ইউছুপের পূত্র কোরবান আলী সুমনকে আটক করা হলেও আরো একজন পালিয়ে গেছে বলে পুলিশ সূত্রে প্রকাশ।

এদিকে ধৃত সুমনের সাথে কথা হলে জানা যায়, তিনি কার্ভারভ্যানের হেলপার। ড্রাইভার পালিয়ে গেছে।

এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী কর্মকতা শাহাজ উদ্দিনের সাথে কথা হলে কক্সভিউ ডট কম’র এ প্রতিবেদককে উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করার পাশাপাশি পাচারকারীর বিরুদ্বে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানায়।

উল্লেখ্য যে, বিগত দিনগুলোতে তদন্ত কেন্দ্রের পুলিশ কতৃক অল্প সংখ্যক ইয়াবা উদ্ধার করা হলেও এটি হচ্ছে বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার অভিযান। অনেকে অভিযান পরিচালনাকারী কর্মকতাকে অভিবাদন জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.