সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁও পুলিশের অভিযানে ভারুয়াখালী থেকে দেশীয় তৈরী অস্ত্র ও কার্তুজসহ এক ব্যক্তি আটক

ঈদগাঁও পুলিশের অভিযানে ভারুয়াখালী থেকে দেশীয় তৈরী অস্ত্র ও কার্তুজসহ এক ব্যক্তি আটক

ফাইল ফটো

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে অস্ত্র, রাম দা ও কার্তুজ সহ এক ব্যক্তিকে আটক করেছে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র। জানা যায়, ১০ জুলাই সন্ধ্যার দিকে ভারুয়াখালী বাজার এলাকা থেকে ইউনিয়নের চান্দের পাড়ার মৃত দিল মোহাম্মদের পুত্র ছৈয়দ হোসেন (৪৮) কে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ তাকে  আটক করে। পরে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেখানো মতে রাত আনুমানিক সাড়ে বারটার দিকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক, লোহার রাম দা সহ দু’টি কার্তুজ উদ্ধার করা হয়। তার আটকের খবরে স্থানীয় লোকজন খুশির আমেজের পাশাপাশি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। ঈদগাঁও পুলিশের এ সাহসী অভিযানে অনেকে সাধুবাদও জানিয়েছে।

এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অস্ত্র, রাম দা ও কার্তুজ সহ ছৈয়দকে আটকের সত্যতা নিশ্চিত করার পাশাপাশি তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানান।

উল্লেখ্য যে, ধৃত ছৈয়দ হোসেন কয়েক মাস পূর্বে ভারুয়াখালী থেকে ওয়াজ করে রাতের বেলায় চলে আসার মুহুর্তে এক ওয়ায়েজের উপর হামলা করেছিলো বলে পুলিশ সূত্রে প্রকাশ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.