ঈদগাঁওকে পৌর শহরে রূপান্তরের মাধ্যমে মর্যাদা সম্পন্ন বাসযোগ্য ঠিকানা গড়ে নাগরিক অধিকার আদায়ের আন্দোলনে দীপ্ত শপথে গঠিত ঈদগাঁও পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের কার্যনির্বাহী পরিষদের এক আলোচনা সভা ঈদগাঁও বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ২১ জানুয়ারী সন্ধ্যা সাড়ে সাতটায় আন্দোলনের সভাপতি কাফি আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত থেকে নিজ নিজ মতামত ব্যক্ত করেন- ছৈয়দ করিম, জিকু দাস সুব্রত, হাসান তারেক, আজমগীর, এম. আবুহেনা সাগর, সুমন চৌধুরী আগুন, কামাল উদ্দীন, শওকত আলম, দিল মোহাম্মদ, গিয়াস উদ্দীন রবিন, যুগেশ আনন্দ, আনোয়ার, নুর মোহাম্মদ নোমান, জাহেদুল ইসলাম, রুহুল আমিন, ইউনুছ, জুবাইর, শাহিদ মোস্তফা শাহিদ, গিয়াস উদ্দীন, হামিদুল হকসহ আরো অনেকে।
উক্ত আলোচনা সভায় নতুন সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সাধারণ সম্পাদকের বরণ ও দায়িত্ব গ্রহণ, স্থায়ী পরিষদ গঠন, ব্যাংক হিসাব খোলা, অর্থ উপ-কমিটি গঠন, প্রস্তাবিত পৌরসভা তথ্য ও উপাত্ত সংগ্রহ উপ-কমিটি গঠন, তহবিল গঠন, হিসাব পর্যালোচনা, নিয়মিত বুলেটিন পৌরকণ্ঠ প্রকাশনা, পৌরসভা বাস্তবায়ন আন্দোলন তৃণমূল পর্যায়ে জোরদার করার লক্ষ্যে এলওসি গঠন ও মত বিনিময় সভার আয়োজন এবং উপদেষ্টা মনোনয়ন প্রসঙ্গে আলোচনা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.