
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
পর্যটন শহর কক্সবাজারের প্রবেশদ্বার খ্যাত জেলা সদরের ঐতিহ্যবাহী ঈদগাহ ফরিদ আহমদ (ডিগ্রী) কলেজের নবীন বরণ ও নবাগত সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। ১৫ মার্চ সকাল ১১টায় কলেজ মাঠ প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ উদ্দিপনা মূখর পরিবেশে এ নবীন বরণ অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও অধ্যাপক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ঈদগাহ ফরিদ আহমদ (ডিগ্রী) কলেজের গর্ভনিংবডির সভাপতি আবু তালেব। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- অত্র কলেজের গর্ভনিংবডির সদস্য লুৎফুর রহমান আযাদ, সাবেক এমইউপি জকরিয়া, কলেজের অধ্যাপক জসিম উদ্দিন ও অধ্যাপিকা জেবুনন্নেছা সায়রা সহ কলেজের অপরাপর অধ্যাপকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা এবং নবাগত শিক্ষার্থীদের পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীরা মুহু মুহু করতালী দিয়ে কলেজের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে। উক্ত অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক এমইউপি মোহাম্মদ বশির, ঈদগাঁও রিপোটার্স সোসাইটির সভাপতি এম আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত, সদস্য মফিজুল ইসলাম মফি, শফিউল আলম আযাদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ উদ্দিন খোকা, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নওশাদ মাহমুদ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদ আবু হেনা বিশাদ, সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম, ছাত্রনেতা বোরহান উদ্দিন, জসিম উদ্দিন, কলেজ ছাত্র আবদুল্লাহ, নুরুল কবির, আমানুল হক সাদেক, আজিজুল হক, হুমায়ুন কবির বাপ্পি, রবিউল হাসান সাগর সহ আরও অনেকে। অত্র কলেজের এইচএসসি ও অনার্সের নবীন বরণ অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দিপনা লক্ষনীয়।
নবীন বরণ অনুষ্ঠানকে সফল ও সার্থক করার লক্ষ্যে পুরো কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের ব্যানারে ছেয়ে গেছে। বিকেলে সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যদিয়ে নবীন বরণ ও নবাগত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.