সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁও বাজারে অভিযান : জরিমানা আদায়

ঈদগাঁও বাজারে অভিযান : জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁওতে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিট্রেটের নেতৃত্বে ১৫মে বিকেল সাড়ে তিনটায় এ অভিযান শুরু হয়। এসময় ঈদগাঁও বাসষ্টেশনে কাজলের মুদি দোকান, তারেক মেডিকো, ঈদগাঁও বাজারে নিহামনি মুরগী বিতান জাফরের মুদি দোকান, কাপড়ের দোকান সানা ফ্যাশন ও মাছ বাজারে অভিযান চালানো হয়। বিভিন্ন দোকানে জরিমানাও আদায় করা হয়। অভিযানের খবর পেয়ে ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ করে সরে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, জেলা সদরের ঈদগাঁও বাজার ও বাস ষ্টেশনের মুদি দোকানগুলোতে দীর্ঘদিন যাবত ধরে মূল্য তালিকা টাঙ্গানো হয়নি। যার ফলে ক্রেতারা মালামাল ক্রয়কালে দাম নিয়ে বিপাকে পড়েছে। এমনকি বিভিন্ন মুদি দোকান, ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্যেও ঔষুধ বেচাবিক্রি চলছে অবাদে। যা সহজ সরল ক্রেতারা কোন ভাবে বুঝে উঠতে পারছেনা।

অভিযান পরিচালনা করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ক্রেতা সাধারণ। মাঝেমধ্যে এ ধরনের অভিযান পরিচালনা করার প্রতিও আহবান জানান।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.