কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া রোধকল্পে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়।
ঈদগাহ বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ কর্তৃক সচেতন করে মাইকিং করার পরেও যে সমস্ত দোকানে বা ব্যবসায়ীক দোকানে “নো-মাস্ক, নো-সার্ভিস” লেখা লিপলেট টাঙ্গানো হয়নি ও মাস্ক পরিধান করেননি এমন আটটি দোকানে ১১ হাজার ৫শত টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।
গতকাল বিকেলেই অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, প্রচার সম্পাদক সাকলাইন মোস্তাকসহ ঈদগাহ ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.