সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁও বাজারে দিনদুপুরে দোকান চুরি : মোবাইল ও নগদ টাকা লুট

ঈদগাঁও বাজারে দিনদুপুরে দোকান চুরি : মোবাইল ও নগদ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

জেলা সদরের ঈদগাঁও বাজারে দিবালোকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। চোর দল ক্যাশ বাক্স ভেঙে নগদ অর্থ ও দুইটি বিকাশের মোবাইল নিয়ে গেছে। ২ অক্টোবর বেলা দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে মাতবর মার্কেটে তাসনিম ইলেক্ট্রিক নামক এক দোকানে।

ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের মতে, ঘটনার ৫/১০ মিনিট পূর্বে দোকানের কর্মচারীরা শাটার টেনে দিয়ে জুমার নামাজ আদায় করতে যায়। এসময় দোকানটি তালাবদ্ধ ছিলনা। এমন সময়ে চোরের দল দোকানে প্রবেশ করে ক্যাশ বক্সের তালা ভেঙে রক্ষিত নগদ ৯ লাখেরও অধিক টাকা, দুইটি বিকাশের মোবাইল নিয়ে যায়। নামাজ শেষে কর্মচারীরা এসে দেখতে পায় দোকানের তালা ভাঙ্গা।

এদিকে দিনদুপুরে চুরি সংগঠিত হওয়ায় অপরাপর ব্যবসায়ীদের মাঝে চরম আতংক বিরাজ করছে। ঘটনার পরপর বাজার কমিটির সভাপতি সিরাজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি কক্সভিউ ডট কম’কে দিবা লোকে দোকান চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য যে, তারই বেশ কিছুদিন পূবে ডিসি সড়কের পূবানী হোটেলের সামনে আরো একটি গ্যাস সিলিন্ডারের দোকান থেকে রাত্রে চোরের দল নগদ অর্ধ লক্ষাধিক টাকা নিয়ে গিয়েছিল।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.