সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁও বাজারে প্রতিপক্ষের হামলায় এবার মাথা ফাটলো যুবকের

ঈদগাঁও বাজারে প্রতিপক্ষের হামলায় এবার মাথা ফাটলো যুবকের

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও বাজারে এবার প্রতিপক্ষের হামলায় এক যুবকের মাথা ফাটল। তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।


জানা যায়, ১৫ এপ্রিল (সোমবার) সন্ধ্যা সাতটার দিকে ঈদগাঁও বাজারস্থ ফুলের দোকান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।


প্রাপ্ত তথ্য মতে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করেই প্রতি পক্ষের হামলায় দোকানের তালার আঘাতে মাথা ফাটলো রায়হান নামের এক দোকান কর্মচারীর। আহত যুবক জামাল হোসেনের পুত্র বলে জানা গেছে।


রক্তাক্ত অবস্থায় স্থানীয়তা তাকে উদ্ধার পূর্বক ঈদগাঁও মড়েল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


খবর পেয়ে দ্রুত হাসপাতালে দেখতে ছুটে আসে ঈদগাঁও ভাই ভাই শ্রমিক সংগঠনের সভাপতি ও শ্রমিকলীগ নেতা আলমগীর বাংলা। এই রিপোর্ট লিখা পর্যন্ত সদর হাসপাতালে অবস্থান করছেন শ্রমিকলীগের এই নেতা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.