সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁও বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা আদায়

ঈদগাঁও বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়ার নেতৃত্বে ঈদগাঁও বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এতে একলক্ষ সতের হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গতকাল দুপুরে ঈদগাঁও বাজার ও স্টেশনে এই অভিযানে অনুমোদনহীন, সরকারি ঔষধ বিক্রি সহ বিভিন্ন অপরাধ দায়ে ঈদগাঁও স্টেশনের আরাফাত ফার্মেসীকে ২০ হাজার, নুর জাহান ফার্মেসীকে ২০ হাজার এবং ঈদগাঁও মেডিকেল হাসপাতালস্থ ফার্মেসীকে ২০ হাজার ও বিভিন্ন অব্যবস্থাপনা ঈদগাও মেডিকেল হাসপাতালকে ৫০ হাজার, স্টেশনস্থ হোটেল আয়োজনকে ৩ হাজার শেরাটন হোটেলকে ৪ হাজারসহ একলক্ষ সতের হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযানকে অনেকে সাধুবাদ জানান।

এই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্র শীল, কক্সবাজার জেলা ড্রাগ ইন্সপেক্টর রোমেল মল্লিক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জহর লাল পাল উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.