সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ঈদগাঁও বাজারে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পক্ষে মিছিল,লিফলেট বিতরণ

ঈদগাঁও বাজারে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পক্ষে মিছিল,লিফলেট বিতরণ

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর-রামু- ঈদগাঁও আসনের জনগনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে ব্যারিস্টার মিজান সাঈদের পক্ষে মিছিল ও লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়েছে। নবীন-প্রবীণসহ সর্বশ্রেণী পেশার ভোটার সমাজের সাড়াও পাচ্ছেন তিনি।


২৯ ডিসেম্বর বিকেলে ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে ঈগল প্রতীকের পক্ষে মিছিল, লিফলেট বিতরন ও পথসভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি, প্রাক্তন ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য আবদু রাজ্জাক, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নওশাদ মাহমুদ, আওয়ামী লীগ নেতা শামশুল আলমসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।


উল্লেখ্য যে, নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লায় নির্বাচনী আমেজে পরিণত হচ্ছে। প্রার্থীসহ কর্মী সমর্থকদের নড়াচড়া, মাইকিংসহ পোষ্টার লিফলেটে উপজেলার সর্বত্রই স্থানে সরগরম সৃষ্টি হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.