
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
দক্ষিণ চট্টলার বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজার সর্বোচ্চ ২ কোটি ১০ লাখ টাকায় ইজারা প্রদান করা হয়েছে।
সোমবার (১১মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ঈদগাঁও কার্যালয়ে সর্বোচ্চ ২ কোটি ১০ লাখ টাকা নিলাম মূল্যে ১৪৩১ বাংলা সনের ১ বৈশাখ হতে ৩১ চৈত্র এক বছরের জন্য ঈদগাঁও বাজারের ইজারাপ্রাপ্ত হলেন ব্যবসায়ী রমজানুল আলম কোম্পানী।
তিনি বিগত ১৪২৭ বাংলা সন থেকে একই বাজার ইজারা পেয়েছিলেন। আগামী ১৪৩১ বাংলা সনের ইজারাদার হিসাবে তিনি আবারও নির্বাচিত হয়েছেন। এ নিলামে ২ কোটি ১০ লাখ টাকা অতিরিক্ত রাজস্ব আয় হচ্ছে সরকারের।
ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)র কার্যালয় সূত্র মতে, সোমবার বিকাল ৩টায় উপজেলার অন্যান্য হাট বাজার নিলামকালে বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজার ১৪৩১ বাংলা সনের জন্য ইজারা নিতে আগ্রহীরা শিডিউল ক্রয়ের পর নিলাম ডাকে অংশগ্রহণ করেন। এরপর সর্বোচ্চ ২ কোটি ১০ লাখ টাকায় নিলাম গ্রহীতা হিসাবে রমজানুল আলম কোম্পানীকে আগামী এক বছরের জন্য ঈদগাঁও বাজার ইজারা প্রদান করা হয়।
ইজারাদার রমজানুল আলম বলেন, বিগত সময়ে ঈদগাঁও বাজার পরপর ৪ বছর ইজারা পেয়ে বাজার সংশ্লিষ্ট কার্যক্রম সফলতার সাথে পরিচালনা করেছি। এতে নাখোশ একটি মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিল। এরই অংশ হিসেবে বাজার ইজারার কদিন পূর্বে আমাকে একটি মিথ্যে মামলায় জড়িয়ে ইজারা থেকে দুরে রাখার অপচেষ্টা করেন। কিন্তু আল্লাহর রহমতে আমি ১৪৩১ বাংলা সনের জন্য ঈদগাঁও বাজার ইজারা পেয়েছি। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বাজার সংশ্লিষ্ট সবার স্বার্থ সংরক্ষণের জন্য আমি কাজ করে যাব।
ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইজারা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার ঈদগাঁও বাজারের ইজারাদার রমজানুল আলমকে নির্ধারিত সময়ের মধ্যে নিলাম মূল্যের সাথে আরো অতিরিক্ত ভ্যাট আয়কর নির্ধারিত ব্যাংকে চালান পত্রের মাধ্যমে সরকারি নিলাম মূল্য জমা দেয়ার পর বাজারের টোল আদায়ে দখলস্বত্ব বুঝিয়ে দেওয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.