
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ জহিরুল হক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি গত কয়েকদিন ধরে বুকে চরম ব্যথা অনুভব করায় ঈদগাঁও ডায়াবেটিস কেয়ার এন্ড হাসপাতালের ডা.ইউসুফ আলীর চেম্বারে গেলে চিকিৎসক তাঁকে ইসিজি পরীক্ষা দেন।
রিপোর্ট দেখার পর নিশ্চিত হন যে, হুজুরের হার্টে কিছুটা সমস্যা আছে। এরপর হুজুরকে দ্রুত কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে প্রেরন করেন।
বর্তমানে ঐ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ এক চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। হুজুরের স্বজনেরা সকলের কাছে দোয়া চেয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.