কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাবেক সভাপতি নুরুল আমিন সওদাগরের মৃত্যুতে গভীর শোকাহতসহ পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন আরো বিভিন্ন মহল।
চৌফলদন্ডী কালুফকির পাড়া আদর্শ দাখিল মাদ্রাসা
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের বর্তমান আহবায়ক নুরুল আমিন সওদাগর একজন সত্যিকারের ব্যবসায়ী, সদালাপী ও বিশিষ্ট সমাজ সেবক ছিলেন। ঈদগাঁওবাসী সত্যিকার অর্থে একজন মনের মানুষকে হারিয়েছে। তাঁর শূন্যতা কখনো পূরণ হওয়ার মত নয়। চৌফলদন্ডী ইউনিয়নের কালুফকির পাড়া আদর্শ দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করি। সে সাথে তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন- কালুফকির পাড়া আদর্শ দাখিল মাদ্রাসার একাডেমীক বিভাগের সুপার মুফতি মঈনুদ্দীনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
অ্যাহেড সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির বর্তমান আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন সওদাগরের মৃত্যুতে শোক প্রকাশ করে অ্যাহেড সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি এম এনামুল হক, নির্বাহী পরিচালক ডাঃ এহেছানুল হক, সহ-সভাপতি মাষ্টার আবদুল করিম, সহ-সম্পাদক মফিজ উদ্দীন আহমদ, অর্থ সম্পাদক মাষ্টার আবুল বশর, সদস্য মাষ্টার ছানা উল্লাহ ছানি, নাসরিন আক্তার, এবাদুল হক, সাইফুল ইসলাম, নুরুল আবছার প্রমুখ।
বৃহত্তর ঈদগাঁও ইমাম সমিতি
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাবেক সভাপতি নুরুল আমিন সওদাগরের মৃত্যুতে বৃহত্তর ঈদগাঁও ইমাম সমিতির নেতৃবৃন্দরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেন বৃহত্তর ঈদগাঁও ইমাম সমিতির প্রধান উপদেষ্টা ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ জহিরুল ইসলাম, সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী, সাধারণ সম্পাদক রমজান আলম, সহ-সভাপতি রমিজ উদ্দীন নুরী, সহ-সাধারণ সম্পাদক আবু বক্কর, আবদুর রহমান আজাদসহ আরো অনেকে।
ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ
ঈদগাঁও বাজারের ব্যবসায়ী ও পরিচালনা কমিটির সফল আহবায়কের মৃত্যুতে শোক জ্ঞাপন করে বিবৃতি দেন- ইউনিয়ন যুবলীগ সভাপতি ইলিয়াছ, সাধারণ সম্পাদক এনাম রনি, সহ-সভাপতি মিনার, ইফতেখারুল আলম সোনামিয়া, শহিদুল করিম, ছানা উল্লাহ, ফরিদুল আলম, শাহ আলম, জসিম উদ্দীনসহ ইউনিয়ন যুবলীগের অপরাপর নেতৃবৃন্দরা। তাঁরা পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.