
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে ব্যবসায়ী পরিচালনা পরিষদের নির্বাচনে সদস্য পদে এবার নির্বাচনের ঘোষণা দিল তারুণ্যের প্রতীক আশীষ কান্তি দাশ। তিনি বাজারের (৩নং ওয়ার্ড) এলাকা থেকে সদস্য পদপ্রার্থী হিসেবে অংশ নিতে যাচ্ছেন।
আশীষ ঈদগাঁও ইউনিয়নের চৌধুরী পাড়ার সন্তান এবং ঈদগাঁও বাজারস্থ হোটেল পূবাণীর পূর্ব পাশে আমানত ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ও বৃহত্তর ঈদগাঁও জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
টকবগে তরুণ এ ব্যবসায়ী দীর্ঘ ১৬ বছর ধরে ঈদগাঁও বাজারে সুনাম ধরে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন। তিনি ভোটারসহ ব্যবসায়ীদের কাছ থেকে দোয়া ও সমর্থন চেয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.