
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ে ৭টি পদের মধ্যে ৬টি পদের প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেলেও প্রচার সম্পাদক পদে শুনানী হবে বলে প্রধান নির্বাচন কমিশনার হুমায়ুন কবির চৌধুরী হিমু ও সদস্য সচিব শওকত আলম এই প্রতিবেদককে জানিয়েছেন।
ঘোষিত তাফসীল অনুয়ায়ী ১০ ফেব্রুয়ারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনক্ষণ ছিল।
এদিনে নির্বাচন অফিসে সকাল দশ টায় যাচাই বাছাইকালে সভাপতি পদে আরিফুর রহিম, শাহনেওয়াজ মিন্টু, ভবেষ আচার্য্যে ও সেলিম মোর্শেদ, সহ-সভাপতি রায়হান আমিন, ফারুক আহমেদ মানিক, গফুর আলম, মুজিবুল হক, সাধারণ সম্পাদকে রাজিবুল হক চৌধুরী রিকো, শহিদুল ইসলাম, মুফিজুর রহমান, শাহিন জাহান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদকে নুরুল আবছার হাসান তারেক, নাছির উদ্দিন, কাসেম, দপ্তর সম্পাদকে নাছির উদ্দিন ও ছৈয়দ করিম, অর্থ সম্পাদকে নুরুল হুদা ফরাজী, আবুল কাসেম ও নুরুল আমিনের প্রার্থীতা বৈধতা পায়।
উল্লেখ্য যে, ১৪ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ আর ২৮ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্টিত হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.