কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ভোমরিয়াঘোনার উত্তর শিয়াপাড়ায় নবনির্মিত ওসমান ইবনে আফ্ফান (রাঃ) মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে কক্সবাজার পৌর আওয়ামীলীগের সফল সভাপতি ও দৈনিক আজকের কক্সবাজারের সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার স্কুল, কলেজের শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার আলো প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌছে দিয়েছে।
এদিকে ২০ অক্টোবর বিকাল তিনটায় ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনাস্থ উত্তর শিয়া পাড়ায় নবনির্মিত এ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন- সাবেক এমইউপি আবু তাহের, দিদারুল ইসলাম কোম্পানী, পৌর আওয়ামীলীগ নেতা এবি সিদ্দিক খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আহমদ করিম সিকদার, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আমজাদ হোসেন ছোটন রাজা, সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক বান্ডি, ঈদগাঁও সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সদস্য এম. আবুহেনা সাগর, ঈদগাঁও ৯নং ওয়ার্ডের এমইউপি আবদুল হাকিম, মাওলানা আমির উদ্দীন, জাবের আহমদ, শাহজাহান সর্দার ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক এলাকাবাসী।
ভিত্তিপ্রস্তর শেষে মাদ্রাসা ভবনে নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন মুজিবুর রহমান চেয়ারম্যান। পরে উপস্থিত লোকজনের সামনে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.