নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার উত্তর বন বিভাগের মেহেরঘোনা রেন্জের আওতাধীন সদর বিটের ১৪/১৫ সালের সামাজিক বনায়ন বাফার জোন প্লটে ২ নভেম্বর সকাল নয়টায় স্থানীয় বনবিট অফিস চত্বরে বাগান রক্ষণাবেক্ষন ও পাহারাদার বিষয়ে এক মিটিং অনুষ্টিত হয়।
এতে উপস্থিত ছিলেন,মেহেরঘোনা রেন্জ কর্মকতা মো: মামুন মিয়া,বিট কর্মকতা মো: আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর বাঙ্গালী, সুরুত আলম, এম আবুহেনা সাগর, আবদু শুক্কুর, আবু তাহের, মাহমুদ আল মক্কী, ছৈয়দ আকবর, শাহাদাত হোসাইন সহ বিপুল সংখ্যক প্লটের সদস্যবৃন্দ।
এ মিটিংয়ে পাহারাদার নিয়োগ ও উপকারভোগী হিসেবে দায়িত্ব পালন না করলে বরাদ্দকৃত সামাজিক বনায়ন প্লট বাতিলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.