
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
দীর্ঘবছর ধরে গ্রামীণ জনপদের সড়ক সংস্কার না করায় কক্সবাজার সদরের ঈদগাঁওর পূর্ব মেহেরঘোনা সড়কটি বতর্মানে বেহাল দশায় পরিণত হয়ে পড়েছে। এতে করে চার সহস্রাধিক লোকজন জনদূর্ভোগে রয়েছে।
জানা যায়, ঐ এলাকায় হযরত আবু বক্কর ছিদ্দিক মাদ্রাসার পিছনের রাস্তা হতে খুলুর দোকান চাঁন্দের বিল পর্যন্ত যোগাযোগ সড়কটির বেহাল দশা বললেই চলে। এটি ঈদগাঁও ৪নং ওয়ার্ডের অবহেলিত এলাকা। দীর্ঘবছর ধরে এলাকাবাসী উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। এমনকি এই এলাকার স্কুল মাদ্রাসা ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার লোক জনকে চলাচল নিদারুণ কষ্ট পোহাতে হচ্ছে।
এছাড়া গ্রামীণ রাস্তায় গর্ত হয়ে যাচ্ছে। তারপরও কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কাটছেনা, এমন প্রশ্ন সচেতন মহলের।
এদিকে এ চলাচলের একমাত্র রাস্তাটি এলাকার যুব সমাজ কয়েকবার মেরামত করেও কিন্তু যথাযথ আর্থিক সহযোগিতা না পাওয়ায় আর বেহাল হওয়া রাস্তা মেরামত করতে পারছেনা। আবার প্রতি বর্ষা মৌসুমে যোগা যোগের সড়কটি ভেঙ্গে নালাতে পরিণত হয়ে পড়ে। যার দরুন এলাকার সাধারণ লোকজনদেরকে দিবারাত্রী চলাচলে দূর্ভোগ আর দূর্গতিতে পড়তে হচ্ছে।
স্থানীয় কমিউনিটি পুলিশিং নেতা মাহবুবুল আলম জানান, দীর্ঘবছর ধরে ঈদগাঁওর পূর্ব মেহেরঘোনা এলাকার রাস্তাটি কোন ভাবে উন্নয়নের ছোঁয়া পাইনি। তাই দ্রুত সময়ে সড়কটি সংস্কার করে এলাকার লোক জনের যাতায়াত সহজতর করার জোর দাবী তার। আবার ৪নং ওয়ার্ড আ,লীগ সভাপতি জাহাঙ্গীর আলম জানান,দীর্ঘকাল ধরে সড়কটি সংস্কারবিহীন পড়ে আছে। সংস্কার করে চলাচল যোগ্য করে গড়ে তোলার দাবী।
এদিকে ঈদগাঁও ৪নং ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান মহসিন কক্সভিউ ডট কম’কে জানান, বহুদিন ধরে সড়কটি দিয়ে যাতায়াতে নানাভাবে কষ্ট পাচ্ছে লোকজন। সড়কটি সংস্কারের দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.